• অর্থকাগজ প্রতিবেদন

রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকায়। ফলে অস্বস্তি দেখা গেছে জনমনে। ৪ দিন ধরে পুষ্টি হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির দাম বৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। অথচ গত ২৬ আগস্ট রাজধানীর বাজারগুলোতে ডিমের দামে এমন চিত্র দেখা যায়নি। তখন দাম ছিল কম।

দেশে জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের মূল্যবৃদ্ধির পর কয়েক দফায় ব্যবসায়ীরা ডিমের দামও বাড়িয়ে দেয়। আগস্ট মাসে ব্রয়লার মুরগির প্রতি ডজন ডিম বিক্রি করা হয় ১৬৫-১৭০ টাকায়, যা দেশের ইতিহাসে ছিল প্রথম। 

১৭ আগস্ট বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ডিম আমদানি করার বিষয় জানালে তার পরদিন থেকেই কমতে শুরু করে। বাজারে প্রশাসনিকভাবে নিয়মিত তদারকি নেই। দেশের বাজরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সরকারিভাবে আমদানি বা অন্য কোন পদক্ষেপ নেয়া হলেও তদারকির ধারাবাহিকতা রক্ষা করা হয় না। ফলে পরে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

বাজারে হঠাৎ ডিমের দাম বাড়ল কেন সে ব্যাপারে দোকানিরা কারণ বলতে পারেননি।  #

অকা/পবা/রাত, ১৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version