অর্থকাগজ প্রতিবেদন

রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম আবার অস্বাভাবিকহারে বেড়ে গেছে। দুদিনেই কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় পেঁয়াজের এই দাম বেড়েছে বলে অভিমত ব্যবসায়ীদের।

আড়তদারগণ বলছেন, দেশি পেঁয়াজের যে মজুদ ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বাড়তি। তবে মুড়ি কাটা (পাতাসহ) পেঁয়াজ আসতে শুরু করেছে। তাই এবার পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা কম।

৯ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা মান অনুযায়ী দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা। যা দুদিন আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের। দু’ দিন আগে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version