বেশ ঝাঁকঝমকের সঙ্গে দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিামটেড এর ডিসেম্বর-২০২১ সালের শাখা ব্যবস্থাপক সভা এবং ৪২তম পর্ষদ সভা মহানগরীরর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিামটেড এর চেয়ারম্যান আলমগীর শামসুল আলামীন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, অভি। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ সাঈদ, আরো উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে শুধু ডিসেম্বর মাসে কোটি টাকার অধিক ব্যবসা অর্জনের স্বীকৃতি স্বরূপ ১১ জন লিডারকে বিলিয়নিয়ার’স লিডার-২১ বিশেষ সম্মাননা স্মারক এবং ডায়মন্ড রিং উপহার প্রদান করা হয়। কোটিপতি লিডারগণ হলেন (১) মোঃ আরিফ হোসেন, এসএম, ফেনি (২,৯০,৫৪,৫৬৭) টাকা, (২) কে এম শাহনেওয়াজ, এস.এম, কক্সবাজার (১,৯০,১২,৪৩৫) টাকা, (৩) সায়ের আহমেদ সাইদ, এসএম, চট্টগ্রাম (১,৪০,৪৫,৬৭৮) টাকা, (৪) আব্দুল মোমিন ভূইয়ান, এসএম, হেড অফিস (১,১৫,৩৪,৬৫৪) টাকা, (৫) সেলিম শাহিন জমাদার, এসএম, হেড অফিস (১,৪০,১১,৪৫৬) টাকা, (৬) মোঃ জিলানি খন্দকার, এসএম, হেড অফিস (১,৫০,৪৫,৩৪৫) টাকা, (৭) শারমিন আক্তার, এএসএম, হেড অফিস (১,৩২,৩৪,৫৪৬) টাকা, (৮) মি. হারুন অর রশিদ, এএসএম, মিরপুর (১,১৫,৫৫,২৩৪) টাকা, (৯) আমানুল হক, এএস.এম, কক্সবাজার (১,২৭,৩৪,৭৬৫) টাকা, (১০) মি. বাহার উদ্দিন, এএস.এম, হেড অফিস (১,০৪,৩৪,৯৮৫) টাকা, (১১) খন্দকার মোহাম্মাদ ইকবাল, ব্রাঞ্চ ম্যানেজার, হেড অফিস (১,৩০,৫৬,৩৪২) টাকা। কোটিপতি লিডারদের ব্যবসাসহ ডিসেম্বর মাসে ১৫ কোটি টাকার ব্যবসা অর্জিত হয়। সেই সঙ্গে কোম্পানীর ইতিহাসে সর্ব্বোচ্চ ২০২১ সালে ৬০ কোটি টাকার মাইলফলক অর্জন করতে সক্ষম হয়। অনুষ্ঠানে জানুয়ারী ২০২২ সালে ২০ কোটি টাকা অর্জনের লক্ষ্যমাত্রা এবং ২০২২ সালে ২০০ কোটি টাকা অর্জনের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল নতুন যোগদানকৃতদের সংবর্ধনা প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খবর বিজ্ঞপ্তির
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

