Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের পথে এগোনোর ফলে ইউরোপের বাজারে বড় ধরনের শুল্ক সুবিধা পেতে যাচ্ছে ভারত। এই চুক্তি কার্যকর হলে ইউরোপে ভারতীয় পোশাকসহ নানা পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের পোশাক খাতে, যেখানে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর গত মঙ্গলবার ইইউ–ভারত মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ঘোষণা দেওয়া হয়। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট এবং ভারতের সংসদের আনুষ্ঠানিক অনুমোদন মিললে ২০২৭ সাল থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় ইইউভুক্ত ২৭ দেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে অধিকাংশ ভারতীয় পণ্য বিশেষ শুল্ক সুবিধা পাবে।

    এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—ইউরোপে ভারতীয় পোশাকপণ্যের ওপর বর্তমানে যে প্রায় ১২ শতাংশ শুল্ক আরোপিত আছে, তা শূন্যে নেমে আসবে। একই সঙ্গে চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো খাতেও শুল্ক হ্রাস বা সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের দাম প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

    ভারতের গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির একটি বড় অংশ দখলের লক্ষ্য নিয়েই এগোচ্ছে ভারত। বর্তমানে ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) বাণিজ্য সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে আসছে। এই সুবিধার কারণেই বাংলাদেশ ইইউর দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি–শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ ইতিমধ্যে চীনকেও ছাড়িয়ে গেছে।

    ইইউতে শীর্ষ পোশাক রফতানিকারক দেশের তালিকায় চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এরপর রয়েছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৫০ শতাংশের বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে, যার আর্থিক মূল্য প্রায় এক হাজার ৯৭১ কোটি ডলার।

    ইইউর সঙ্গে চুক্তি ঘোষণার পর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেন, এই চুক্তির ফলে ইউরোপে ভারতের টেক্সটাইল রফতানি দ্রুতই বর্তমান সাত বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ কীভাবে শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে ইউরোপে বড় বাজার তৈরি করেছে—এই প্রশ্ন আমাদের বারবার করা হতো।’

    তবে বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারা মনে করছেন, প্রতিযোগিতা বাড়লেও তাৎক্ষণিকভাবে বড় কোনো ঝুঁকি তৈরি হবে না। বিজিএমইএ পরিচালক ও সুরমা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখনো ভারত থেকে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে। দর, কাজের মান এবং বৃহৎ পরিসরে উৎপাদন সক্ষমতায় বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে শক্ত।

    তার মতে, ভারতীয় ও বাংলাদেশি রফতানি পণ্যের ধরনে পুরোপুরি মিল নেই। বাংলাদেশ মূলত লো ও মিড রেঞ্জের পোশাক রফতানিতে শক্তিশালী, যেখানে নিট পোশাকে কিছুটা ঘনিষ্ঠ প্রতিযোগিতা দেখা যেতে পারে। তবে প্রতিযোগিতা বাড়লে ইউরোপীয় ক্রেতাদের পক্ষ থেকে ১০–১২ শতাংশ পর্যন্ত দাম কমানোর চাপ আসতে পারে বলেও তিনি আশঙ্কা করেন।

    এই বাস্তবতায় খরচ নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি কৌশলগত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ফয়সাল সামাদ। তার মতে, ঋণের সুদহার কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং নীতিগত সহায়তা জোরদার করা গেলে বাড়তি এই প্রতিযোগিতাও বাংলাদেশের পোশাক খাত সফলভাবে মোকাবিলা করতে পারবে। ●

    অকা/প্র/ই/সকাল/১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.