শরি’আহ ভিত্তিক জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় এর মধ্যে ৩০ অক্টোবর বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে বেঙ্গল ইসলামি লাইফের বীমা গ্রাহকগণ এখন থেকে সহজেই উপায় এর মাধ্যমে তাদের প্রিমিয়াম জমাদান করতে পারবেন।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, হেড অব ব্রাঞ্চ সার্ভিসেস ও এভিপি শাহাদাত হোসেন ভুইয়া এবং আইটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. অনুপম হায়াত শাওন এবং উপায় এর পক্ষে প্রতিষ্ঠানটির চিফ সেলস এন্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডেপুটি ডিরেক্টর (বিজনেস স্ট্র্যাটেজি এন্ড প্রোডাক্টস) শামস আজাদ, ডিজিএম (বিজনেস সেলস্) মো. মাইনুল হাসান ওয়ারসি ও একাউন্টস ম্যানেজার মো. মাহফুজুর রহমানসহ প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির  

অকা/সখবি/ দুপুর, ৬ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version