অর্থকাগজ প্রতিবেদন ●
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার উন্নয়ন এবং জলবায়ু রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৬২৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সেক্রেটারি শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ রেসিডেন্ট মিশনের অফিসার-ইন-চার্জ জিয়াংবো নিং, নিজেদের প্রতিষ্ঠানের হয়ে এই চুক্তি স্বাক্ষর করেন বলে প্রেস রিলিজে জানানো হয়।
এডিবি ট্রাঞ্চে টু নামক 'তৃতীয় পাবলিক-প্রাইভেট অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর জন্য ২৭৮ মিলিয়ন মার্কিন ডলার, 'বৃহত্তর ঢাকা টেকসই নগর যাতায়াত প্রকল্প (বিআরটি-গাজীপুর)'-এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার, 'উপকূলীয় শহর জলবায়ু সহনহশীলতা প্রকল্প'-এর জন্য ২৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এডিবি, একইসাথে উপকূলীয় শহর জলবায়ু সহনশীলতা প্রকল্পের জন্য ৪ মিলিয়ন অনুদান দেবে তারা।
এই প্রকল্পগুলোর চুক্তিতে স্বাক্ষর করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী ডিরেক্টর এবং সিইও আলমগীর মোরশেদ; বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মাদ ফেরদৌস এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের আদলে যে অবকাঠামো প্রকল্পগুলো গৃহীত হয়েছে সেগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (আইডিসিওএল) বিনিয়োগ করার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্প শেষ হওয়ার আনুমানিক মেয়াদকাল ধরা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
এডিবি এই প্রকল্পে দুইভাবে ঋণ দিচ্ছে: প্রথমত, রেগুলার অর্ডিনারি অপারেশন্সের জন্য ২৬২.২৯ মিলিয়ন মার্কিন ডলার এবং কনসেশনাল অর্ডিনারি অপারেশন্সের জন্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার, যেগুলো শক্তির কার্যক্ষমতা বৃদ্ধি এবং বিকল্প নবায়নযোগ্য শক্তির জন্য সহায়তা করবে। দুইটি ঋণই ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যার মধ্যে পাঁচ বছরের অতিরিক্ত সময় অন্তর্ভুক্ত।
সড়ক পরিবহন ও হাইওয়ে বিভাগ এই প্রকল্পটি কার্যকর করবে, অন্যদিকে বাস্তবায়নের দায়িত্বে সড়ক ও হাইওয়ে বিভাগের সাথে থাকবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এবং স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং বিভাগ (এলজিইডি)।
এই প্রকল্পের উদ্দেশ্য হলো গাজীপুর ও টঙ্গী এলাকায় আরও কার্যকর, টেকসই, পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে এই এলাকার জনগণের জীবনমান উন্নয়ন। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫০ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড সিস্টেম চালু করা হবে এই প্রকল্পের আওতায়।
২৫ বছরের সাথে অতিরিক্ত ২৫ বছর সময়সীমার মধ্যে ঋণ পরিশোধের শর্তে এডিবি ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।
স্থানীয় সরকারের অধীনে এলজিইডি বিভাগ এই প্রকল্প কার্যকর করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ঝুঁকিতে থাকা কিছু নির্ধারিত উপকূলীয় শহরের জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং ঐ এলাকার নারী ও দরিদ্রদের জীবনমান উন্নয়ন।
বরিশাল বিভাগের ছয়টি জেলার পনেরটি পৌর অঞ্চল, খুলনা বিভাগের তিনটি জেলার পাঁচটি পৌর অঞ্চল এবং ঢাকা বিভাগের শরিয়তপুর জেলার দুইটি পৌর অঞ্চল এই প্রকল্পের আওতাধীন থাকবে।
এই প্রকল্পের আনুমানিক মেয়াদকাল ধয়ারা হয়েছে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। এডিবির ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের মধ্যে রয়েছে কনসেশনাল অর্ডিনারি অপারেশন্সের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, রেগুলার অর্ডিনারি অপারেশন্সের জন্য ৯৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং এরসাথে ৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান। এই ঋণ পরিশোধের সময়সীমা ২৫ বছর, যার সাথে অতিরিক্ত পাঁচ বছর সময় যোগ হতে পারে। #
অকা/প্র/দুপুর, ২৭ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
