গত ২০ সেপ্টেম্বর বেসরকারি খাতে পরিচালিত নতুন জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিক্রয় ও বিপণন বিভাগের মাসিক উন্নয়ন এবং পর্যালোচনা সভা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রাজধানীর বাংলা মটরস্থ নাভানা জহুরা স্কয়ারের সাত তলায় অবস্থিত কোম্পানির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।

প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রম্য লেখক মাহফুজুর রহমান এবং সর্ব ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ইটালী রোম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হোসনে আরা বেগম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ● 

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version