বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চট্টগ্রাম লালখান বাজার শাখা আয়োজিত বার্ষিক সম্মেলন ২০ নভেম্বর বন্দর নগরীর দি কপার চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
মহাব্যবস্থাপক গৌতম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। সম্মেলনে লালখান বাজার শাখার ব্যবসায়িক কার্যক্রমের ইতিবাচক পরিসংখ্যান তুলে ধরে প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, ৬৪ শতাংশ প্রবৃদ্ধি কথা নয়। অন্যদের অনুসরণীয় উৎসাহব্যঞ্জক এ সাফল্যের কারণেই আপনাদের শাখাকে আমরা আলাদা এবং বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।
প্রতিষ্ঠানের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, এম পি’র জন্য সবার দোয়া কামনা করে মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান মহোদয় প্রবর্তিত পুরস্কার গ্রহণের মাধ্যমে ব্যবসায়ে আপনারা আরও উন্নতি লাভ করুন সেটা সবার প্রত্যাশা। তিনি বিভাগীয় পর্যায়ে বাণিজ্যিক কার্যক্রমে এ ধরনের প্রণোদনামূলক সম্মেলন আগামীতে করার জন্য বীমা কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা দেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
