অর্থকাগজ প্রতিবেদন ●
২০২১ সালে অতিমারি করোনার মধ্যেও দেশে পরিচালিত দেশী ও বিদেশী বীমা প্রতিষ্ঠানগুলো ভালো ব্যবসা করেছে। লাইফ ও নন লাইফ বীমা কোম্পানির মধ্যে লাইফ কোম্পানিগুলোর ব্যবসার পরিমাণ বেশি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত ২০২১ সালের অনিরীক্ষিত ব্যবসায়িক উপাত্তে দেখা যায় এ সময় ৩৪টি জীবন বীমা প্রতিষ্ঠান ১০ হাজার ২৬০ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকার প্রিমিয়াম আয় করেছে। ২০২১ পঞ্জিকা বছরে ৪৫টি নন লাইফের অর্জন ৪ হাজার ৭২৬ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৯৩৩ টাকা।
চতুর্থ প্রজন্মের ১৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে ব্যবসায়ে শীর্ষে গার্ডিয়ান লাইফ, সোনালী লাইফ ২য়, আলফা ইসলামী লাইফ ৩য়, চার্টার্ড লাইফ চতুর্থ, মার্কেন্টাইল ইসলামী লাইফ পঞ্চম, বেঙ্গল ইসলামি লাইফ ষষ্ঠ (সাবেক এনআরবি গ্লোবাল লাইফ), ট্রাস্ট ইসলামী লাইফ সপ্তম, প্রোটেক্টিভ ইসলামী লাইফ অষ্টম, জেনিথ ইসলামী লাইফ নবম এবং ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স দশম স্থানে অবস্থান করছে।
উপাত্ত অনুযায়ি ২০২১ সালে গার্ডিয়ান লাইফের মোট প্রিমিয়াম আয় ৩৪৭ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৩৪৬ টাকা, সোনালী লাইফের ৩১৯ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ১১৬ টাকা এবং তৃৃতীয় অবস্থানে থাকা আলফা ইসলামী লাইফের অর্জিত ব্যবসা ৬০ কোটি ৬১ লাখ ২০ হাজার ৮৮৬ টাকা। ●
অকা/বীপ্র/ সন্ধ্যা, ২৭ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
