দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিকের (এফসিএমএ) নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৪ অক্টোবর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপুর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন।
চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
