দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা ও বাজেট পরিকল্পনা সভা ১৫ জানুয়ারি মহানগরীর পুরানা পল্টনস্থ ইআরএফ (ইকনোমিক রিপোর্টার্স ফোরাম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভিপি মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সভায় বাজেট পরিকল্পনার ওপর প্রশিক্ষণ প্রদান করেন  আলামিন মোহাম্মদ। খবর বিজ্ঞপ্তির

অকা/সখবি/সকাল, ১৬ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version