অর্থকাগজ প্রতিবেদন

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৫০ কোটি টাকার উদ্যোক্তা শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রির অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

১১ অক্টোবর কর্তৃপক্ষের প্রশাসনের পরিচালক (উপসচিব) মো. শাহ্ আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্লেসমেন্টের মাধ্যমে বিক্রয়কৃত শেয়ার কোম্পানির পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ হিসেবে গণ্য করার সুযোগ দেয়া হয়েছে। তবে এই শেয়ার বিক্রির আগে বিনিয়োগকারীদের তালিকা ও বিস্তারিত তথ্য আইডিআরকে অবহিত করতে হবে।

কোম্পানিটির পক্ষ থেকে উদ্যোক্তা শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলো কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরুজ্জামান।

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version