Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না

    মে ৮, ২০২৪ ৪:২৮ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা বিদেশি এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর আটকে পড়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এমন অবস্থায় দেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স।
    আটাব'র সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, 'শিডিউল ব্যাংক বিদেশি এয়ারলাইন্সগুলোকে পর্যাপ্ত ডলার দিতে পারছে না। সেক্ষেত্রে তাদের খরচ বেড়ে যাওয়ায় তারা টিকিটের দামটা বাড়িয়ে দিচ্ছে।'

    এ অবস্থায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। টিকিটের দামও বেড়েছে রুটভেদে সর্বোচ্চ ৫০ শতাংশ। তাই কম ভাড়ার টিকিট পেতে অনেকেই পাশের দেশ থেকে টিকিট কাটছে। এতে হুমকিতে পড়েছে সাড়ে তিন হাজার ট্রাভেল এজেন্সির প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা। বিদেশি ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধে বেছে নেয়া হচ্ছে অবৈধ পথ।

    আব্দুস সালাম আরেফ আরও বলেন, 'বাংলাদেশে কম দামে টিকিট না পেলে, বিদেশের যেকোন দেশ থেকে তারা টিকিট করে নিচ্ছে। এই টাকা বৈধ পধে পরিশোধ করার কোন সুযোগ নাই। তখন কিন্তু হুন্ডি বা অন্য চ্যানেলে টাকা চলে যাচ্ছে।'

    এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, আয়াটার সবশেষ তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট দেশে ফেরতের অপেক্ষায় আটকে পড়া অর্থের পরিমাণ ৩২ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ হাজার ৫০০ কোটি। গতবছর এর পরিমাণ ছিলো ২১ কোটি ৪০ লাখ ডলার, টাকার অঙ্কে যা প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আটক পড়া অর্থের পরিমাণ বেড়েছে ১ হাজার কোটি টাকার বেশি।

    প্রায় ৩০০ এয়ারলাইনন্সের এই অভিভাবক সংস্থা ইতোমধ্যেই টিকিট বিক্রি থেকে আয়ের অর্থ দিতে না পারায় বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় 'সর্বোচ্চ খারাপ' দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।

    দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান।

    তিনি বলেন, 'এটা নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের থেকে তারা পাওনা পাচ্ছে না। এটা অন্যান্য খাতে আমাদের দেশের বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।'

    সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতিতে সম্ভাবনাময় অ্যাভিয়েশন খাতকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ।

    তিনি আরও বলেন, 'এই সমস্যাটা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার দিকে আমাদের মনযোগ দিতে হবে। কারণ এটার সাথে তৃতীয় টার্মিনাল, বাণিজ্য, এভিয়েশনসহ অনেক কিছু এটার সাথে জড়িত।'

    বৈশ্বিক সংকটকে এই সমস্যার জন্য দায়ী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ডলার সংকটের কারণে পুরোটা একসাথে দেয়া সম্ভব না হলেও ধাপে ধাপে পাওনা অর্থের যোগান দেয়া হচ্ছে।

    ইতোমধ্যে গেলো বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করেছে ওমান এয়ার ও জাজিরা এয়ারওয়েজ। আর ফ্লাইট সংখ্যা কমিয়েছে কুয়েত এয়ারওয়েজসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স।

    অকা/প্র/সৈই/সকাল/৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.