অর্থকাগজ প্রতিবেদন
ডিসেম্বরে বাংলাদেশের পণ্যদ্রব্য রফতানি আয় পৌঁছেছে নতুন উচ্চতায়, যা এসময়ে হয়েছে ৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্য সূত্রে যা জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বরের চেয়ে ২০২৩ সালের একই মাসে রফতানি আয় ১ দশমিক ০৬ শতাংশের মতো সামান্য হারে কমেছে। ২০২২ সালের ডিসেম্বরে রফতানি আয় হয়েছিল ৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশের মোট রফতানি আয় হয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা সামান্যই (শূন্য দশমিক ৮৪ শতাংশ) বেড়েছে।

বাংলাদেশের রফতানির অন্যতম মূলস্তম্ভ– টেক্সটাইল শিল্পে এসময়ে সামান্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তৈরি পোশাক রফতানি আয় ১ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে হয়েছে ২৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার; যা ছিল এই ছয় মাসে মোট রফতানির ৮৫ শতাংশ।

এছাড়া, নিটওয়্যার খাতে একক অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে উভেন টেক্সটাইলের রফতানি পারদর্শিতা টানা কয়েক মাস ধরেই কমার ঘটনা লক্ষ করা গেছে।

রফতানির অন্যান্য প্রধান প্রধান খাতেও প্রতিকূলতা দেখা গেছে। যেকারণে জুলাই-ডিসেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়– হিমায়িত ও জ্যান্ত মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটপণ্য, হোম টেক্সটাইল ও ফুটওয়্যার খাতে প্রবৃদ্ধি চলে গেছে নেতিবাচক ধারায়।

অকা/প্র/ সকাল/৩ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version