দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যে-কোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করছে টিআইবি। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে। এ বছর নিন্মোক্ত দুইটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে- প্রিন্ট মিডিয়া ফেলোশিপ কোনো বাংলা ও ইংরেজি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক। ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও-তে কর্মরত সাংবাদিক।
ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করার ঠিকানা - https://ti-bangladesh.
অকা/সখবি/বিকেল, ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
