পদ্মা ইসলামী লাইফের গোষ্ঠী বীমার ৬৫ লাখ টাকার দাবীর চেক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কাছে হস্তান্তর করা হয় ২৮ আগস্ট। ব্যাংক কর্মচারিদের গোষ্ঠী বীমার দাবীর টাকার চেক প্রদান করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ. কে. এম. শরিয়ত উল্ল্যাহ।

রাজধানীর বাংলা মটরস্থ কোম্পানির প্রধান কার্যালয় পদ্মা ইসলামী লাইফ ভবনের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে পরিচালক আলী হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. মোরশেদ আলম সিদ্দিকী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যুবায়ের আযম হেলালি এবং মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির

অকা/ বীকো/সখবি/ দুপুর,২৯ আগস্ট, ২০২৩

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version