প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ডা. কিশোর বিশ্বাসের ৬ ফেব্রুয়ারি ২০২৭ সাল পর্যন্ত ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ৭ ফেব্রুয়ারি আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত কোম্পানির চেয়ারম্যান বরাবর চিঠিতে এ নিয়োগ অনুমোদন দেয়া হয়।

 প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ডা. কিশোর বিশ্বাস ২০১৪ সালের ২০ জানুয়ারি সহকারি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফে যোগদান করেন। প্রধান বীমা নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী মৃধা কোম্পানী থেকে চলে যাবার পর ২০২১ সালের জানুয়ারিতে তিনি বীমা প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর দায়িত্ব নেন।  দীর্ঘ সময় ধরে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

২০১০ সালের ১ জুলাই মেটলাইফ এর মেডিকেল অফিসার হিসেবে বীমা পেশায় যোগ দেন ডা. কিশোর বিশ্বাস। এরপর ২০১২ সালের ১ ফেব্রুয়ারি মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ।

সুদর্শন এবং ধীমান বীমা নির্বাহী ডা. কিশোর বিশ্বাস ব্যক্তিগত জীবনে বিবাহিত ও একমাত্র কন্যা সন্তানের জনক।  তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ২০০৫ সালে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি বিএসএমএমইউ থেকে কার্ডিওলোজিতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং গ্রহণ করেন এবং ডায়াবেটলজি বিষয়ে বারডেম থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।  খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/দুপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version