গত ১২ ফেব্রুয়ারি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উদ্যোগে ঢাকার গুলশানে একটি রেষ্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রোটেক্টিভ মেট্রো বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড-২০২১ উদযাপন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সামীর সেকান্দর। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির কনসালটেন্ট অনির্বাণ দাশগুপ্ত, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মো. উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) শফিকুল ইসলাম শাওন। অনুষ্ঠানে কোম্পানির ২০২১ সালের ব্যবসায়ে সাফল্য অর্জনকারী কর্মী ও কর্মকর্তাগণের মাঝে ক্রেষ্ট, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
#
অ/খবি/ সকাল, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
