ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিভিশনাল অ্যান্ড সার্ভিস সেন্টার ইনচার্জ কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ফারইষ্ট টাওয়ারের রজনীগন্ধা অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ, জহুরুল ইসলাম চৌধুরী, মো. হেলাল মিয়া, মোহাম্মাদ আলী নওয়াজ এবং মোস্তফা জামানুল বাহার।
মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএর সভাপতিত্বে কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন চিফ কনসালট্যান্ট মো. আলী হোসেন, সিনিয়র কনসালট্যান্ট একরামুল আমিন এফসিএ, ডিএমডি অ্যান্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএ, ডিএমডি অপারেশনস সামিরা ইউনুসসহ সারাদেশ থেকে আগত ডিভিশনাল ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইনচার্জগণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইস্টার্ন রিজিওনের এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. ফরিদ হোসেন, ওয়েস্টার্ন রিজিওনের এসইভিপি অ্যান্ড ইনচার্জ আবু আহমেদ, রংপুর ডিভিশনের ইভিপি অ্যান্ড ইনচার্জ মো. মাহবুবুল মাওলা রিপন, নোয়াখালী ডিভিশনের ইভিপি অ্যান্ড ইনচার্জ মো. আব্দুল মান্নান, কুমিল্লা ডিভিশনের ইভিপি অ্যান্ড ইনচার্জ মওলানা মতিউর রহমান, ময়মনসিংহ ডিভিশনের এসভিপি অ্যান্ড ইনচার্জ আবুল কাশেম, যশোর সার্ভিস সেন্টারের (একক বীমা) ভিপি অ্যান্ড ইনচার্জ আব্দুল মান্নান এবং কেরানিহাট সার্ভিস সেন্টারের (সার্বজনীন বীমা) ভিপি অ্যান্ড ইনচার্জ মো. আবুল কাশেম চৌধুরী। খবর বিজ্ঞপ্তির ●
অখা/খবি/দুপুর, ২৯ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
