বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২৩ আগস্ট গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও জেনিথ ইসলামী লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার,  ডীন, বিভাগীয় চেয়ারম্যান, মেডিকেল অফিসার এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান।

চুক্তি অনুযায়ি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ জেনিথ লাইফের স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করতে পারবে। খবর বিজ্ঞপ্তির

অকা/পবা/ সকাল, ২৪ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version