মনন তাঁর বীমা খাতের উন্নয়ন এই প্রতিপাদ্যে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক বনভোজন-২০২৪ গত ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর জলসিড়ি আবাসন প্রকল্পের জলসিড়ি সেন্ট্রাল পার্কের উৎসবমুখর পরিবেশে আস্থা লাইফ পরিবারের কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্স ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়। বনভোজনে আগত আস্থা লাইফ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অবঃ), এমএসএস, এমবিএ, এমফিল, পিজিডি (ইউএসএ), পিএইচডি।
বনভোজনে সপরিবারে অংশ নিয়ে আস্থা লাইফ পরিবারের সদস্যগণ এক অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল আকষর্ণীয় বিনোদন, খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংষ্কৃতিক অনুষ্ঠান, আড্ডা এবং পুরষ্কার বিতরণ। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/ সকাল, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version