Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গত ১ জানুয়ারি থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রফতানিকারকদের কাঁচামাল ব্যবহার ও রফতানি–সংক্রান্ত সব কার্যক্রম পুরোপুরি অটোমেশনের আওতায় আনাকে বাধ্যতামূলক করার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, যে উদ্যোগের লক্ষ্য ছিল সময় ও হয়রানি কমানো, বাস্তবে সেটিই এখন নানা জটিলতার উৎস হয়ে দাঁড়িয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেম (সিবিএমএস) চালুর পর সফটওয়্যারের গুরুতর ত্রুটি, সিস্টেমের অস্বাভাবিক ধীরগতি এবং প্রক্রিয়াগত বিলম্বের কারণে তাদের স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউটিলিটি পারমিশন (ইউপি) পেতে অস্বাভাবিক সময় লাগছে, ফলে অনেক ক্ষেত্রে লেটার অব ক্রেডিটের (এলসি) মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এতে রফতানি সময়মতো সম্পন্ন না হওয়ায় ক্রেতা ও সরবরাহকারী—উভয় পক্ষই আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

    রফতানিমুখী তৈরি পোশাক খাতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠান এনজেড অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক সালেউদ জামান খান জানান, সিবিএমএসে সফটওয়্যার সমস্যার কারণে ইউপি পেতে কখনো কখনো দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগছে। ইউপি না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে বায়ারদের কাছে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না, যা রফতানি চুক্তি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

    রফতানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ পান। অনেক ক্ষেত্রে এই কাঁচামাল স্থানীয় সরবরাহকারীর কাছ থেকেও নেওয়া হয়। তবে স্থানীয় সরবরাহকারীদেরও কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউপি নিতে হয়। আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পণ্য পুরোপুরি রফতানি হয়েছে কি না—তা যাচাই করতেই মূলত ইউপি দেওয়া হয়। এই যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের বিভিন্ন দপ্তরের তথ্য মিলিয়ে দেখার বিষয়টি জড়িত, যা আগে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো।

    ম্যানুয়াল ব্যবস্থায় অনিয়ম ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সময় ও অর্থের অপচয় কমাতে সরকার বন্ড অটোমেশন চালু করে। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত প্রস্তুতি ও পরীক্ষামূলক ব্যবস্থার অভাবে হঠাৎ করে এই সিস্টেম চালু করায় তারা এখন নতুন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

    রফতানিকারক ও প্রচ্ছন্ন রফতানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিবিএমএসে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড পুরোপুরি সংযুক্ত না থাকা, এনবিআরের ডিউটি ড্র-ব্যাক অফিসের সঙ্গে সমন্বয়ের ঘাটতি, বিল অব এন্ট্রির তথ্য না দেখা যাওয়া এবং কাঁচামাল–সংক্রান্ত তথ্য সিস্টেমে অনুপস্থিত থাকার মতো সমস্যাগুলো প্রায় নিয়মিত হয়ে উঠেছে। এর ফলে ইউপি অনুমোদনে বিলম্ব হচ্ছে কিংবা পুরো প্রক্রিয়াই আটকে যাচ্ছে। ইনপুট–আউটপুট কোইফিশিয়েন্ট অনুমোদন নিয়েও জটিলতার কথা জানিয়েছেন অনেক ব্যবসায়ী।

    বর্তমানে কাস্টমস বন্ড–সংক্রান্ত কার্যক্রম দেশের তিনটি অফিসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা দক্ষিণের কমিশনার মোহাম্মদ হাসমত আলী বলেন, ছোটখাটো কিছু সমস্যা থাকলেও সেগুলোর সমাধান হচ্ছে এবং বড় ধরনের কোনো সংকট নেই।

    তবে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, সিস্টেমে কিছু বাস্তব সমস্যা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কারণে কিছু ক্ষেত্রে এখনো ম্যানুয়াল পদ্ধতির সহায়তা নিতে হচ্ছে। পাশাপাশি সিস্টেমের সীমাবদ্ধতার কারণে লেদার পণ্য খাতের রফতানিকারকদের এখনো পুরোপুরি সিবিএমএসের আওতায় আনা সম্ভব হয়নি।

    এ বিষয়ে গত রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, নতুন ব্যবস্থার শুরুতে কিছু জটিলতা থাকাটা স্বাভাবিক, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধন করা হবে।

    অন্যদিকে ব্যবসায়ীদের একটি অংশ মনে করছে, কেবল প্রযুক্তিগত সীমাবদ্ধতাই নয়—মানসিক ও প্রাতিষ্ঠানিক বাধাও সমস্যাকে বাড়িয়ে তুলছে। তাদের অভিযোগ, কাস্টমসের একটি অংশ, বিশেষ করে জুনিয়র পর্যায়ে, অটোমেশন ব্যবস্থাকে পুরোপুরি গ্রহণ করতে পারছেন না। নতুন ব্যবস্থায় ‘অন্যায্য সুবিধা’ কমে যাওয়ার আশঙ্কা এবং সিস্টেম ব্যবহারে অনীহার কারণে বাস্তব সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে কিছু রফতানিকারক প্রতিষ্ঠানের কমার্শিয়াল কর্মকর্তারাও অনলাইন ব্যবস্থার প্রতি অনাগ্রহী, যা সামগ্রিকভাবে বন্ড অটোমেশন কার্যক্রমকে কাঙ্ক্ষিত গতিতে এগোতে দিচ্ছে না—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। ●

    অকা/প্র/ই/সকাল/২৮ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.