গত ২৮ আগস্ট বরিশালে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এক মত বিনিময় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডাঃ কিশোর বিশ্বাস। সভায় প্রধান অতিথিকে ফুলের মালা ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়।
সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোসাঃ লুবনা ইয়াসমিন হ্যাপী। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
