Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিও হিসাব ব্যালেন্স শূন্য

    ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণUpdated:ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ24
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ক্ষমতার পটপরিবর্তন হয়েছে চার মাসের বেশি সময়। কিন্তু দেশের স্পর্শকাতর ও প্রায় অর্ধকোটি বিনিয়োগকারীর আস্থা ফেরানো যায়নি। ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজি বাজার। উল্টো মন্দা বাড়ছে, খরায় আক্রান্ত হচ্ছে। চার মাসের বেশি সময়ে ৩১ হাজার ৮৬৫টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যালেন্স শূন্য বা খালি হয়ে গেছে। বিও হিসাব ব্যবহার হচ্ছে না এমন সংখ্যা আরো ২ হাজার ৭৩৭টি বেড়েছে। আর চার মাসে আরো ২৩ হাজার বিও হিসাবে শেয়ার শূন্য হয়েছে। এক বছরে বিও হিসাব কমেছে ১ লাখ ১ হাজার ৩৮১টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য থেকে এটা জানা গেছে। নেতিবাচক রিটার্নের কারণে বিনিয়োগকারীরা বাজার ছেড়ে চলে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

    বিও হলো পুঁজি বাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ার বাজারে লেনদেন করা সম্ভব না।

    দর পতনের স্রোতে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে শঙ্কিত। যদিও বিও হিসাব ব্যবহার বা অপারেটিং বিও হিসাব বেড়েছে চৌদ্দশ’। বেড়েছে ব্যালেন্স শূন্য বিও হিসাবের সংখ্যা। হাসিনা সরকারের পতনের পর দিন ৬ আগস্ট ব্যালেন্স শূন্য বিও হিসাব ছিল তিন লাখ ১০ হাজার ৯১৭টি। অন্তর্বর্তী সরকারের চার মাসের বেশি সময় অতিক্রম করলেও ২৪ ডিসেম্বর পর্যন্ত এই বিও হিসাব আরো ৩১ হাজার ৮৬৫টি ব্যালেন্স শূন্য হওয়ায় ব্যালেন্সহীন বিও এখন বেড়ে তিন লাখ ৪২ হাজার ৭৮২টিতে পৌঁছেছে।

    আর ব্যবহার হয়নি বিও হিসাব এদের সংখ্যা এই সরকারের চার মাসের বেশি সময়ে ২ হাজার ৭৩৭টি বেড়ে ৬৪ হাজার ২২১টিতে দাঁড়িয়েছে। যেখানে গত ৬ আগস্ট ছিল ৬১ হাজার ৪৮৪টি। একই সময়ে শেয়ার আছে এমন বিও হিসাব ছিল ১২ লাখ ৯৫ হাজার ৭৬৮টি। গত চার মাসে শেয়ার ছেড়ে দেয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় নতুন করে ২৩ হাজার ৫২টি হিসাব শেয়ার শূন্য হওয়ায় এখন শেয়ার আছে এমন হিসাব করে ১২ লাখ ৭২ হাজার ৭১৬টিতে নেমেছে।

    সিডিবিএলের তথ্য বলছে, সার্বিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছে। বর্তমানে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৪৬ হাজার ৬৯৯টি। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময়ে কমে ৪৭ হাজার ৮১টি। অর্থাৎ বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ধারাবাহিকভাবে কমেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কমেছে ৩৮৪টি।

    সিবিএলের তথ্য থেকে জানা গেছে, ব্যক্তিগত বিও হিসাব এই সময়ে এসে আগের শেখ হাসিনার সরকারের পতনের সময় থেকে বেড়েছে। ৬ আগস্ট ছিল ১১ লাখ ৮৩ হাজার ৮০৪টি। যা ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের চার মাসের বেশি সময়ে ১৫ হাজার ৩৪৪টি বেড়ে হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ১৪৮টি। নারী ও পুরুষ মিলে বিও হিসাব ১৩ হাজার ৬৬৬টি বেড়ে এখন ১৬ লাখ ৬৪ হাজার ৬৮৪টি।

    চলতি বছরের শুরুতে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮২ হাজার ১৭০টি। অর্থাৎ চলতি বছরে বিও হিসাব কমেছে এক লাখ এক হাজার ৩৮১টি।

    বিও হিসাব শেয়ার ও ব্যালেন্স শূন্য হওয়ার কারণ সম্পর্কে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, চার কারণে আজ এই অবস্থা। গত এক দুই বছরে কোনো আইপিও বা প্রাথমিক শেয়ার আবেদন আসেনি বাজারে। পুঁজি বাজারে কোনো শেয়ার বা ইউনিটের সরবরাহ নেই। উচ্চ সুদ হার এবং মূল্যস্ফীতির নাভিশ্বাস। তিনি বলেন, আমাদের ইক্যুইটি বাজারে নেতিবাচক রিটার্ন। ফলে সব ধরনের বিনিয়োগকারী ইক্যুইটি ছেড়ে বা বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে। তারা মানি মার্কেটে চলে গেছে। তার মতে, তারা আইপিও আবেদন করে শেয়ার পেলে বেশ কিছুদিন ধরে রাখে। আইপিও নাই, উচ্চ সুদ হার, নেতিবাচক রিটার্ন সাথে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি। ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য জীবন চালানো চালেঞ্জ। ফলে তারা খরচ চালাতে শেয়ারকে ছেড়ে টাকা তুলে নিচ্ছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.