Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিটকয়েনে বিনিয়োগের নামে প্রতারণা

    ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিটকয়েনে বিনিয়োগের নামে প্রতারণার স্বীকার হয়ে স্বর্বসান্ত হচ্ছে যুবক শ্রেণি। অনলাইনে নানান প্রলোভন আর প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অহরহ। এমনটা ঘটেছে রাজধানীর দক্ষিণখান এলাকার আসাদুজ্জামান (ছদ্মনাম) নামের এক ফ্রিল্যান্সারের সাথে।

    বেশ কিছুদিন আগে আসাদুজ্জামানের ব্যক্তিগত নাম্বারে একটি বাংলাদেশী নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে শেখ ডিজিটাল মার্কেটিংয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক নারী তিনি অনলাইনে উপার্জন করতে আগ্রহী কিনা? কাজ অতীব সহজ, ‘ইসরাত জাহান’ নামে একজনের ইউটিউব চ্যালেন সাবস্ক্রাইব করা। সহজ কাজে উপার্জনের সুযোগ লুফে নেন আসাদ। একবারের কাজের জন্য তিনি ২০০ টাকা সম্মানি পান। সেখান থেকেই ইসরাত নামের একজনের সাথে টেলিগ্রামে যুক্ত হোন।

    টেলিগ্রামে যুক্ত হতেই ইসরাত ১০০ টাকার বিনিময়ে ‘ইউটিউব টাস্ক’ নামে একটি গ্রুপে যুক্ত করেন। যেখান থেকে উপার্জনের আরও রিসোর্স পাওয়া যাবে। নতুন এই গ্রুপে সম্মানীও কম না, ৫টা চ্যানেল সাবস্ক্রাইব করলে ৫০০ টাকা! এখান থেকে একদিনে ৪৫০০ টাকা আয় করেন আসাদুজ্জামান। তারপর সাজানো হয় উপার্জনের নামে নতুন প্রতারণার জাল। যার নাম দেওয়া হয় ‘এডভ্যান্স বেনিফিট টাস্ক।’ যেখানে ১৬০০ টাকা বিনিয়োগ করলে কোন পরিশ্রম ছাড়াই ২৪০০ টাকা পাবেন বিনিয়োগকারী। এজন্য যুক্ত হতে হবে শারমিন নামে এক ব্যক্তির সাথে।

    প্রতারণার ফাঁদের নতুন জগতে পা রাখতে গিয়ে আসাদুজ্জামান জানেন, তাকে ক্রিপ্টোকারেন্সি একাউন্ট নামে নতুন হিসাব খুলতে হবে। যেখানে লেনদেন হবে বিটকয়েন। ১৬০০ টাকার বিনিময়ে বিটকয়েন কিনলে আসাদের একাউন্টে জমা হবে ২৪০০ টাকা, যা বিকাশের মাধ্যমে উত্তোলনযোগ্য। কথা মতো, ২৪০০ টাকা হাতে পাওয়া আসাদ পরবর্তীতে ৫৩২০ টাকা বিনিয়োগ করেন। যার বিনিময়ে তিনি ৬৯১৮ টাকা পাবেন।

    এদিকে বিনিয়োগের নতুন ধাপ পূরণ করা আসাদকে যুক্ত করা হয় নতুন আরেকটি টেলিগ্রাম গ্রুপে। যেখানে আগে থেকেই যুক্ত ছিলেন বিনিয়োগকারী পরিচয় দেওয়া আরও তিন সদস্য। নতুন গ্রুপে যুক্ত হয়ে আসাদ ১৪ হাজার ৮০০ টাকা পাঠান। কিন্তু এখানেই বাধে বিপত্তি। তার পাঠানো টাকার সংখ্যাকে ভুল দাবি করে কর্তৃপক্ষ। একইসাথে তার ভুলের কারণে বাকিদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার দোষ চাপানো হয়। পাশাপাশি বাকি সদস্যরাও তাকে গালিগালাজ ও দোষারোপ করতে থাকেন। সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের চাহিদা মোতাবক ৬১ হাজার ৩০০ টাকা পাঠান আসাদ। কিন্তু সমস্যা এখানে মিটেনি।

    আসাদকে ফের গালমন্দ করা হয়। বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে ব্যাংক একাউন্টের মাধ্যমে ধাপে ধাপে ১-২ লক্ষ টাকা করে মোট ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। একপর্যায়ে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন। পরবর্তীতে তিনি খিলগাঁও থানায় এ বিষয়ে মামলা করলে বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত করে। এরপর ঢাকা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর জেলা থেকে মোট ০৮ (আট) জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের দোষ স্বীকার করেছে চক্রটি। এভাবে প্রায় শতকোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে তারা।

    এদিকে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা চার নির্দেশনা দিয়েছে সিআইডি। নির্দেশনাগুলো হলো-
    ১. মোবাইল কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেসেজের মাধ্যমে কেউ অনলাইনে কাজ করার কথা বললে এড়িয়ে চলুন।
    ২. অনলাইনে কাজের বিনিময়ে টাকা উপার্জন করুন কিন্তু বেশী উপার্জনের আশায় অনলাইনে টাকা ইনভেস্ট করা থেকে বিরত থাকুন।
    ৩. নিজের নামে ব্যাংক একাউন্ট অথবা এমএফএস একাউন্ট খুলে অন্য কাউকে দিবেন না।
    ৪. নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন।

    অকা/প্র/সকাল/২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বিটকয়েনে বিনিয়োগের নামে প্রতারণা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.