বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সভা কক্ষে ১৮ জুন কোম্পানির শরি’আহ্ বোর্ডের চেয়ারম্যান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ হিল বাক্বীর সভাপতিত্বে শরি’আহ্ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী, পিএইচডি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শরি’আহ্ বিশেষজ্ঞ ও সোবানবাগ মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ও মুফতি আবদুল্লাহ্ আল মাসুম সিএসএএ, ফাউন্ডার আইএফএ কনসালট্যান্সি লিঃ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

সভায় কোম্পানির প্রস্তাবপত্রসহ সকল পরিকল্প এবং ইসলামি বীমার গাইড লাইন নিয়ে বিশদ আলোচনা করা হয়। ইসলামি কোম্পানি হিসেবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালন পদ্ধতি এবং রূপরেখা নিয়ে ব্যাপক আলোচনা হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/বিকেল,১৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version