বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর মধ্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সম্প্রতি।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর পক্ষে হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ দ্বীন মোঃ নুরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর স্বাস্থ্য বীমার পলিসি গ্রাহকগণ নগদবিহীন সুবিধা ও পলিসি গ্রাহক এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পোষ্যগণ সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও একক বীমা প্রকল্প প্রধান মো. আওলাদ হোসেন, চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন) এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ এম আর খাঁন, ম্যানেজার (জিএসডি ও আইটি) সুদীপ অরিন্দ এবং ম্যানেজার (হেড অব মার্কেটিং ও কর্পোরেট) ফারহানা আক্তার মুন্নী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/খবি/ দুপুর, ২৮ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
