সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান  অ্যাপসকোড লিমিটেড এর মধ্যে গোষ্ঠী ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকাস্থ অ্যাপসকোড লিমিটেড এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অ্যাপসকোডের সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর  গোষ্ঠী বীমা ও স্বাস্থ্য বীমা সুবিধার অর্ন্তভুক্ত থাকবেন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম. এম. মনিরুল আলম তপন এবং অ্যাপসকোড লিমিটেড এর চেয়ারম্যান তুলসী দাস সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান সুমন, এইচআর এবং এডমিন বিভাগের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও অ্যাপসকোড লিমিটেড এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ কমল হাসান এবং এইচআর ও এডমিন  এক্সিকিউটিভ মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version