বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর ২০২১ সালের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এই উপলক্ষে ১৬ জানুয়ারি, ২০২২ তারিখে রাজধানীর মতিঝিলস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কেটে লক্ষ্যমাত্রা অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে সফল কর্মকর্তাদের সম্বর্ধনা জানানোর মাধ্যমে ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কোম্পানির ইসি কমিটির চেয়ারম্যান ও পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মোহাব্বত উল্লাহ্, ক্লেইম কমিটির চেয়ারম্যান আমিন হেলালী, কোম্পানির পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও মোঃ খলিলুর রহমান এবং এ সময় কোম্পানির উধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পনির উপস্থিত পর্ষদ সদস্যবৃন্দ সফল উন্নয়ন কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভায় সফলভাবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তপনের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রসংশা করা হয়। খবর বিজ্ঞপ্তির ● 

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version