Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক ঋণ কমছে – ঋণ পরিশোধ বাড়লেও বিনিয়োগ স্থবিরতার ইঙ্গিত

    ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, তিন মাসে দেশের বৈদেশিক ঋণ কমেছে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৪৫ কোটি ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১২ দশমিক ১২ বিলিয়ন ডলারে। আগের প্রান্তিক অর্থাৎ জুন শেষে এই পরিমাণ ছিল ১১৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে সরকারি ও বেসরকারি—উভয় খাতেই বৈদেশিক ঋণের পরিমাণ কমেছে, যা সামগ্রিক ঋণচিত্রে স্পষ্ট প্রভাব ফেলেছে।

    পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি খাতের বৈদেশিক ঋণ নেমে এসেছে ৯২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, যেখানে জুন শেষে তা ছিল ৯৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। একই সময়ে বেসরকারি খাতের বৈদেশিক ঋণও কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকে ছিল ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, এই পতনের অন্যতম কারণ বায়ার্স ক্রেডিটের উল্লেখযোগ্য সংকোচন। তাঁর মতে, আমদানি কার্যক্রম কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই বায়ার্স ক্রেডিটের চাহিদা হ্রাস পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈদেশিক ঋণের মোট স্থিতিতে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যও সেই ইঙ্গিতই দেয়। আলোচ্য তিন মাসে বায়ার্স ক্রেডিট প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার কমেছে। সেপ্টেম্বর শেষে এই খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ বিলিয়ন ডলারে, যেখানে জুন শেষে তা ছিল ৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট বৈদেশিক ঋণ হ্রাসের একটি বড় অংশই এসেছে বায়ার্স ক্রেডিট কমে যাওয়ার কারণে।

    বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেপ্টেম্বর প্রান্তিকে বৈদেশিক ঋণ কমার মূল কারণ দুটি—নতুন বৈদেশিক ঋণ গ্রহণের হার কমে যাওয়া এবং বিদ্যমান ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে যাওয়া। পাশাপাশি আমদানি-নির্ভর বায়ার্স ক্রেডিট কমে যাওয়ায় মোট বিদেশি ঋণের স্থিতি ১ বিলিয়ন ডলারের বেশি হ্রাস পেয়েছে।

    তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের জন্য ঋণসীমা সংকুচিত করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতির কারণে সেই সীমা ধীরে ধীরে শিথিল করা হয়েছে। ফলে বর্তমানে বিদেশি ঋণসীমা নিয়ে বড় ধরনের কোনো অনিশ্চয়তা নেই এবং ব্যবসায়ীরা চাইলে সহজেই বৈদেশিক ঋণ নিতে পারবেন।

    তবে বাস্তবতায় দেখা যাচ্ছে, বিদেশি ঋণের তুলনামূলক সুবিধাজনক সুদের হার সত্ত্বেও নতুন ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে না। বর্তমানে বিদেশি ঋণে সুদের হার গড়ে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি, যেখানে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হয় ১২ শতাংশেরও বেশি। খরচের দিক থেকে বিদেশি ঋণ ব্যবসায়ীদের জন্য বেশি লাভজনক হলেও নতুন বিনিয়োগ কার্যক্রম কম থাকায় ঋণের চাহিদা বাড়ছে না।

    ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল সমস্যা সুদের হার নয়, বরং নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে স্থবিরতা। নতুন ব্যবসা না হলে মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে বায়ার্স ক্রেডিটের ওপর।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাস শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৬ দশমিক ২৩ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে তুলনামূলকভাবে নিম্ন। এতে স্পষ্ট হয়, নতুন ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ কম থাকায় ব্যাংক ঋণের চাহিদাও দুর্বল রয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা থাকায় নির্বাচনপূর্ব সময়ে নতুন ঋণ নেওয়ার প্রবণতা সীমিত থাকতে পারে। তবে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে আবারও বৈদেশিক ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.