Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈশ্বিক সংকটের মধ্যেও ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

    মে ৩১, ২০২২ ৫:০৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    স্থিরমূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। বৈশ্বিক সংকট বাংলাদেশসহ বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে। আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাগুলো বলছে, শুধু যুদ্ধের কারণে বিশ্বের প্রবৃদ্ধি অন্তত এক শতাংশ কমবে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় বাংলাদেশও পিছিয়ে নেই। অর্থনীতির সুরক্ষায় কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এমন সংকটের মধ্যেও আগামী অর্থবছরের জিডিপি (মোট দেশজ উৎপাদন) চলতি বাজার মূল্যে ৪৪ লাখ ৫০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এটি চলতি জিডিপির চেয়ে ১৪ লাখ কোটি টাকারও বেশি। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

    অর্থ মন্ত্রণালয় মনে করছে, আগামী বছরগুলোয় প্রবৃদ্ধি ধরে রাখার পেছনে বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও পরিবহণ খাতের উন্নয়ন সম্পৃক্ত হবে। এসব খাতের উন্নয়নের প্রভাব শিল্পসহ অন্যান্য খাতের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রবৃদ্ধি অর্জনে কৃষি খাতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত ও ভর্তুকি অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। বিভিন্ন খাতে চলমান সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি অর্জন জোরদার হবে বলে হিসাব করা হচ্ছে।

    সূত্র আরও জানায়, আগামী অর্থবছরে বড় তিনটি মেগা প্রকল্প চালু হবে। এর মধ্যে চলতি অর্থবছরের জুনেই খুলে দেওয়া হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের দুয়ার নতুন করে খুলবে। যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। পর্যবেক্ষণ অনুযায়ী এই সেতু চালুর পর জিডিপিতে প্রবৃদ্ধি যোগ হবে প্রায় ১ দশমিক ৫০ শতাংশ। এর পরপরই রাজধানীর উত্তর থেকে দক্ষিণে ছুটবে মেট্রোরেল। বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশের সুড়ঙ্গপথও চালু হয়ে যাবে ততদিনে। এই তিনটি প্রকল্প চালু হলে জিডিপিতে ১ দশমিক ৫০ শতাংশ থেকে প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধি যোগ হবে। জিডিপির আকার বৃদ্ধির পেছনে এসব দিক থেকে প্রত্যাশা করছে সরকার।

    জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ জানান, স্বাভাবিক অবস্থায় প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার মূল নিয়ামক। প্রবৃদ্ধি না হলে অর্থনীতিতে স্থবিরতা নেমে আসবে। শুরু হবে জনদুর্ভোগ। তবে এটাও মনে রাখতে হবে, উন্নয়নশীল অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির মূল সুবিধা পায় ধনী ব্যক্তিরা। গরিব জনগণ ‘চুইয়ে পরা’ (trickle down effect)-এর মাধ্যমে কিছুটা সুবিধা পায়। ঐতিহাসিকভাবে দেখা গেছে প্রবৃদ্ধির সুবিধা নিুআয়ের মানুষ কম পেয়েছে। এতে বৈষম্য বাড়ছে। এখন কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে এ বৈষম্য ও দরিদ্রতা কমিয়ে আনতে হবে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চলতি অর্থবছরে (২০২১-২২) বাজার মূল্যে জিডিপি অর্জন হবে ৩০ লাখ ৩৯ হাজার ২৭৩ কোটি টাকা। এর চেয়ে ১৪ লাখ ১০ হাজার ৭২৭ কোটি টাকা বেশি ধরে আগামী অর্থবছরের জন্য বাজার মূল্যে জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে। তবে এর আগের অর্থবছরে (২০২০-২১) ছিল ২৮ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকা।

    অর্থ বিভাগের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যপণ্য, জ্বালানি ও সারের মূল্য সবচেয়ে বেশি বেড়েছে। কিন্তু সরকার সারে ভর্তুকি দিচ্ছে। ফলে বেশি দামে সার কিনলেও কৃষককে কম দামে দেওয়া হচ্ছে। আগামী বছর একইভাবে ভর্তুকি দেওয়া হবে। যে কারণে আগামী অর্থবছরে কৃষিতে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, এতে কৃষি খাতে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। আবহাওয়া ঠিক থাকলে আগামী ২০২২-২৩ অর্থবছরে কৃষি উৎপাদন ভালো হবে। এতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। এছাড়া করোনার অতিমারিতেও কৃষি খাতে ঋণাত্মক প্রভাব পড়েনি। ফলে আগামী বছরে কৃষি খাতের অবদান যোগ হবে জিডিপিতে। অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাসে উল্লেখ করা হয়, আগামী বছরে সব শিল্পের উৎপাদন সূচকের প্রবৃদ্ধি হবে। কারণ নতুন বাজেটে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন অব্যাহত রাখা হবে। ফলে উদ্যোক্তারা এ প্যাকেজের সুবিধা নিয়ে শিল্পে ব্যবহার করতে পারবেন। এটি যোগ হবে খাতভিত্তিকভাবে জিডিপিতে। যেহেতু যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন আসছে আগামী বছর। বড় তিনটি প্রকল্প চালু হলে এর অবদানও যোগাযোগ খাতে এসে পড়বে।

    অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু, ঢাকায় মেট্রোরেল পুরোদমে চললে, কর্ণফুলী টানেল খুলে দিলে বাংলাদেশে উন্নয়নের নতুন ছোঁয়া লাগবে। শুধু টানেল কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে। ফলে ২০২৩ সালে অবকাঠামো সামর্থ্যে ভিন্ন এক বাংলাদেশের যাত্রা শুরু হবে। বাংলাদেশের অর্থনীতির দিগন্ত বদলে যাবে। এর সুস্পষ্ট প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধিতে। সবচেয়ে বেশি যোগ হবে পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ খাতে।

    #

    অকা/প্র/দুপুর, ৩১ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বৈশ্বিক সংকটের মধ্যেও ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.