ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বীমা গ্রাহকদের মাঝে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক প্রদান করেছে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড।
সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফের প্রধান পরামর্শক মো. হেমায়েত উল্লাহ।
পদ্মা ইসলামী লাইফের এএমডি খন্দকার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হিফজুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ সন্ধ্যা, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
