Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মামুনুর রশিদ আইসিএমএবি’র নতুন সভাপতি

    ফেব্রুয়ারি ৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণUpdated:ফেব্রুয়ারি ৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    মোঃ মামুনুর রশিদ এফসিএমএ দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ  ও ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট, একেএম কামরুজ্জামান এফসিএমএ  সচিব এবং মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন। আইসিএমএবি ভবনে অনুষ্ঠিত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাউন্সিল সভায় তাঁরা ২০২২ সালের জন্য নির্বাচিত হন।
    মামুনুর রশিদ নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে গত ২বছর আইসিএমএবি’র  ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকমন্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপ্রোটারস এসোসিয়েশন (বিসিএমইএ)-এর ভাইস প্রেসিডেন্ট;  দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এর সম্মানিত সদস্য। তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লি., সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপ এ বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন। মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১৯৮৭ সালের বি.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২য় এবং ১৯৮৯ সালের এম.কম (ব্যবস্থাপনা) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ৪র্থ স্থান অর্জন করেন। স্ত্রী জেসমিন সুলতানা এবং দুই কন্যা তানহা ও তাহিয়া কে নিয়ে তাঁর সুখী পরিবার।

    মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেড এর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব এবং ২০২১ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্চ অর্গানাইজেশন এর পরিচালক।

    ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও কর্পোরেট সার্পোট লিমিটেডের চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
    একেএম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে আইসিএমএবি’র ট্রেজারার এবং ইতঃপূর্বে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে আইসিএমএবি’র ট্রেজারার এবং ইতঃপূর্বে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর বিজ্ঞপ্তির ●

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.