চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা পরিকল্পনা সভা ফেব্রুয়ারি-২০২৩ ১ ফেব্রুয়ারি সকালে মুন্সিগঞ্জের মাওয়া বনভোজন অঙ্গন পুস্পধারায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী ড. এস. এম. নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র মহাব্যবস্থাপক সৈয়দ মাসকুরুল হক, আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক আক্কাস, মোহাম্মদ আলাউদ্দিন, মো. মনির হোসেন, এ. এফ. উবাইদুল্লাহ মামুন এবং সারাদেশ থেকে আগত উপ মহাব্যস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপকগণ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ সকাল, ২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ
Enter
You sent
Enter
Write to Arthakagaj Newspaper
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
