Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রমজানের অনেক আগেই পণ্য বাজার গরম

    জানুয়ারি ১৭, ২০২৩ ৫:২৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে প্রতি বছর । রোজার কয়েক মাস আগেই নীরবে বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম। যাতে রমজানের শুরুতে অথবা কয়েকদিন আগে এসব পণ্যের দাম বাড়াতে না হয়। অন্যদিকে ভোক্তারাও যেন বলতে না পারেন-‘রমজান ঘিরে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।’ আবার রমজানের ঠিক আগমুহূর্তে সরকারের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা পরিকল্পনা অনুযায়ী কোনো কোনো পণ্যের দাম সামান্য কমিয়েও দেন। বছরের পর বছর চলছে তাদের এই অপকৌশল। আর এর মাধ্যমে ওইসব ব্যবসায়ী প্রতিবছর নিরীহ ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। এবারও সেই চক্রটি একই কৌশল অনুসরণ করছে। রমজাননির্ভর পণ্যের দাম দুই মাস আগেই বাড়ানো হচ্ছে। আগামী মার্চে শুরু হচ্ছে রমজান।

    কিন্তু অসাধুদের এই কারসাজির কৌশল ‘ওপেন সিক্রেট’ হলেও সব সময়ই রহস্যজনক কারণে ‘নীরব দর্শকের ভূমিকায়’ থাকে কর্তৃপক্ষ। নেওয়া হয় লোক দেখানো কিছু পদক্ষেপ। কিন্তু আসে না কোনো কার্যকর ফল। কোনো বছরই ওইসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নির্বিঘ্নে চালিয়ে গেছেন তাদের অপকর্ম। তাদের জাঁতাকলে কোনো কারণ ছাড়াই পিষ্ট হচ্ছেন সাধারণ ভোক্তা। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

    কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বরাবর দেখা গেছে ব্যবসায়ীরা রমজানে পণ্যের দাম খুব কম বাড়ায়। রমজান আসার আগেই তারা কারসাজি করে দাম বাড়িয়ে দেয়। অসাধুরা পরিকল্পিতভাবে কয়েক বছর ধরে এমনটা করছেন। এ কারণে সংস্থাগুলোর মনিটরিংও আগেভাগেই করতে হবে। কঠোর তদারকির মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যা আগে কখনোই নেওয়া হয়নি। তিনি জানান, অযৌক্তিক মুনাফা করতে ব্যবসায়ীরা সময় ও সুযোগ বুঝে পণ্যের দাম বাড়ায়। তাই দাম নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    ১৫ জানুয়ারি রাজধানীর খুচরা বাজার ঘুরে এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে শুরু করে চলতি মাসের ১৫ তারিখ রোববার পর্যন্ত দুই মাসের ব্যবধানে রমজাননির্ভর পণ্যের মধ্যে প্রতি কেজি ছোলায় ৫ টাকা বেড়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ টাকা। যা দুই মাস আগে ৮৫ টাকা ছিল। প্রতিলিটার বোতল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা, আগে ছিল ১৮০ টাকা। দাম বেড়েছে লিটারে ৫ টাকা। প্রতিকেজি চিনি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা। যা দুই মাস আগে ছিল ১১০ টাকা। কেজিপ্রতি ছোট দানার মসুর ডালে ১০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ১৩০ টাকা ছিল। প্রতি কেজি সাধারণ মানের খেজুরে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা। যা দুই মাস আগে ৪০০ টাকা ছিল। পাশাপাশি প্রতিকেজি গুঁড়াদুধের দাম দুই মাসে বেড়েছে ৩০-১০০ টাকা। বর্তমানে ব্র্যান্ডভেদে বিক্রি হচ্ছে ৮২০-৯০০ টাকা। যা আগে ৭৯০-৮০০ টাকা ছিল।

    সম্প্রতি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ আছে। মূলত বাজার ব্যবস্থাপনায় সমস্যা বলেই সেটা নিয়ে প্রথম পর্যায়ে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে। দ্বিতীয়ত, সেই দামটা বাজারে কার্যকর হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। তৃতীয়ত, কেউ উচ্চ লাভের আশায় মজুতদারি করেছে কিনা এসব আমরা মনিটরিং করছি। তিনি আরও বলেছেন, এ কথা ঠিক যখন একটু সংকট হয় তখন অনেক সময় বড় করে সেটাকে দেখিয়ে কেউ কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে। তবে বলতে চাই, পণ্য যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে। এলসি খোলার যথেষ্ট চেষ্টা চলছে। রমজান মাসে সমস্যা হবে না বলেই আমরা মনে করছি।

    কাওরান বাজারে ক্রেতা মো. আসলাম বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এতেই সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতির মধ্যে দুই মাস পর রোজা শুরু হবে। কিন্তু খেয়াল করে দেখলাম বাজারে রমজাননির্ভর পণ্যের দাম বিক্রেতারা নীরবে বাড়াতে শুরু করেছে। তাই এখন থেকেই বাজারে তদারকি করতে হবে। ●

    অকা/পবা/সকাল, ১৭ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.