অর্থকাগজ প্রতিবেদন ●
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৪ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে সরকার। এ জন্য দু’টি সরকারের খরচ হবে ২০১ কোটি ২৩ লাখ টাকা। জানা গেছে, আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
৯ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত দু’টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, স্থায়ীভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি গ্লোবাল করপোরেশন ঢাকার কাছ থেকে কেনা হবে। কোম্পানিটির কাছ থেকে চিনি কিনতে সরকারের ব্যয় করতে হবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি গ্লোল্ডেন উইংস জেনারেল ট্রেডিং এফজেডই, ইউএই (লোকাল এজেন্ট - শানজাইব লিমিটেড) এর কাছ থেকে ক্রয় করা হবে। এই লটে চিনি কিনতে ব্যয় হবে ৬৮ কোটি ৭৩ লাখ টাকা। ●
অকা/পবা/বিকেল, ৯ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
