রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা মৃত্যুদাবীর ৩৯ লাখ টাকা প্রদান করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, সাবেক ভিসি ডঃ গোলাম মর্তুজা সহ রুয়েটের কর্মকর্তা আজিজুর রহমান এবং কর্মচারী রাজু আহমেদের মৃত্যু দাবীর টাকা তিনটি পৃথক পৃথক চেকের মাধ্যমে রুয়েট প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।
২৫ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে রুয়েটের রেজিস্ট্রার মহোদয়ের কার্যালয়ে এই মৃত্যু দাবীর ১৫ লক্ষ টাকার দুটি এবং ৯ লাখ টাকার একটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ টাকা হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।
এ সময় রুয়েটের পক্ষে চেক গ্রহণ করেন, রেজিস্ট্রার অধ্যাপক ডঃ সেলিম হোসেন, কম্পোটলার নাজিম উদ্দীন সহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
প্রগতির পক্ষে চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রাজশাহী সার্ভিস সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাহিদুল ইসলাম সাগর, ইউনিট ম্যানেজার হুসেইন মোহাম্মদ শান্ত, অর্থ সহযোগী আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, হিরামনিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীদের সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে রুয়েটের প্রত্যেক শিক্ষক তাদের সঞ্চয়ের লক্ষ্যে প্রিমিয়াম বাবদ টাকা প্রগতি লাইফকে প্রদান করে। মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যুতে বীমা অংকের টাকা নমিনীকে প্রদান করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
