রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমটিডে এর প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টােবর কোম্পানীর প্রধান কার্যালয় ( ৫০ কাকরাইল, রূপালী লাইফ টাওয়ার) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমটিডে এর চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি, কোম্পানী পরিচালকগণ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ কোম্পানীর সকল কর্মকর্তা/কর্মচারীগণ।
মরহুমের রুহের মাগফেরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর ও কোম্পানরি শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা মুফতি কাফিল উদ্দিন সরকার।
উল্লেখ্য, ২০০১ সালের ২০ অক্টোবর আলহাজ্ব মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/সখবি/ দুপুর, ৬ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version