রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৬ জুলাই রাজধানীর কাকরাইলস্থ কোম্পানির নিজস্ব রূপালী লাইফ ভবনে অনুষ্ঠিত ১৭৯তম পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির প্রধান কার্যালয়ের মুস্তাফিজুর রহমান পর্ষদ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহফুজুর রহমান, এমপি। পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ শিব্বির হোসেন, এফসিএ এবং কোম্পানি সচিব আমিরুল ইসলাম মুকিত প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/ রাত ৬ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version