বীমা প্রতিষ্ঠান রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহফুজুর রহমান, এম.পি। সভায় পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানী সচিবসহ শেয়ার হোল্ডারগণ অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন।
শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান। সভায় ২০২১ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য নগদ ১৮% লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ জীবন বীমা শিল্পে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version