Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শীতের হাওয়ায় বাজারে স্বস্তি – সবজির দামে স্পষ্ট পতন

    ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সারাদেশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে স্বস্তির বার্তা দিচ্ছে সবজির দাম। মাঠপর্যায়ে উৎপাদন বাড়ায় সরবরাহ স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের বাজারে সবজির দাম চোখে পড়ার মতো কমেছে। এতে দীর্ঘদিন পর কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ ক্রেতারা।

    রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি ও নতুন আলুর দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। বিক্রেতারা জানান, শীত মৌসুম পুরোপুরি শুরু হওয়ায় গ্রাম থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ সবজি আসছে। পরিবহন সংকট না থাকায় সরবরাহ ব্যবস্থাও তুলনামূলক স্বাভাবিক রয়েছে। ফলে দাম কমছে এবং সামনে আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তারা।

    পেঁয়াজের বাজারে আংশিক স্বস্তি মিললেও পুরনো পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি। তবে নতুন মুড়িকাটা দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। বিক্রেতাদের তথ্য অনুযায়ী, মাত্র দুই থেকে তিন সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা বাজারে বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

    শীতকালীন সবজির দাম কমার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বাঁধাকপি ও ফুলকপিতে। মাঝারি আকারের বাঁধাকপি মান ও বাজারভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগেও দাম ছিল ৩০ টাকার বেশি। একইভাবে ফুলকপির দামও নেমেছে। আকারভেদে বর্তমানে ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

    শিমের বাজারেও দরপতন লক্ষ্য করা গেছে। বর্তমানে বাজারে চার ধরনের শিম পাওয়া যাচ্ছে। এর মধ্যে নতুন আসা বিচিওয়ালা শিম কেজিপ্রতি ৬০ টাকায় এবং অন্যান্য জাতের শিম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক সপ্তাহ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

    সবচেয়ে বড় পতন দেখা গেছে নতুন আলুর দামে। কয়েক সপ্তাহ আগেও যেখানে নতুন আলু কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। একইভাবে মুলা বিক্রি হচ্ছে কেজি ৩০ থেকে ৪০ টাকায়। বেগুনের দামও নিম্নমুখী। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

    তবে সবজির বাজারে এখনো পুরোপুরি স্বস্তি আসেনি টমেটোতে। পাকা টমেটোর দাম কিছুটা কমলেও তা এখনও তুলনামূলক চড়া। বর্তমানে পাকা টমেটো কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শাকের বাজারে ভালো স্বস্তি রয়েছে। পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি বাজারভেদে ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

    প্রোটিন পণ্যের বাজারও আপাতত স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহে বড় কোনো অস্থিরতা না থাকায় ডিম ও মুরগির বাজারে আপাতত দামের চাপ নেই।

    মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। চাষের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছ কেজিপ্রতি ২০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। মাছ বিক্রেতাদের ভাষ্য, গত কয়েক সপ্তাহ ধরে মাছের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে এবং শীত মৌসুমে এ ধারা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

    সব মিলিয়ে শীতের আগমনে সবজি উৎপাদন ও সরবরাহ বাড়ায় বাজারে যে স্বস্তি তৈরি হয়েছে, তা সাধারণ ভোক্তাদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তবে বাজারে এই স্বস্তি টেকসই করতে নিয়মিত সরবরাহ বজায় রাখা এবং অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ●
    অকা/প্র/ই/দুপুর/২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.