শেয়ার বাজারে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী লাইফ

অর্থকাগজ প্রতিবেদন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজারে অর্ধশত প্রতিষ্ঠানের শেয়ার দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। ফলে টপটেন লুজার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আর ৪ দশমিক ১৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, বাংলাদেশ ওয়েল্ডিং, বঙ্গজ, শ্যামপুর সুগার মিলস, সমতা লেদার, সোনালী পেপার এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

অকা/পুবা/বিকেল, ৩০ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version