Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সঙ্কটে দেশীয় স্পীনিং মিল

    জুন ১৬, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণUpdated:জুন ১৬, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিশ্বব্যাপী মন্দার শঙ্কায় বিরূপ প্রভাব পড়েছে দেশীয় সুতার বাজারে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ। এমনকি জাহাজীকরণের সমস্যাও দেখা দিয়েছে। এ অবস্থায় উৎপাদন খরচের প্রায় অর্ধেক কম দামেও সুতার ক্রেতা পাওয়া যাচ্ছে না। দেশীয় স্পিনিং মিলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সামগ্রিকভাবে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়েছে।

    সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচও বেড়েছে। কিন্তু ক্রেতা না থাকায় উৎপাদিত সুতা নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় বস্ত্রকলগুলো। এদিকে বন্ড সুবিধায় আসা সুতা খোলা বাজারে বিক্রি হওয়াও বন্ধ হয়নি।

    এদিকে করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে টালমাটাল অবস্থা বিরাজ করছে। উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি উচ্চমাত্রায় পৌঁছেছে। ক্রেতারা দৈনন্দিন ব্যয়ে লাগাম টেনে ধরায় দেশীয় গার্মেন্টস রপ্তানিও হুমকির মুখে রয়েছে। অভ্যন্তরীণভাবে কাপড়ের চাহিদা কমে যাওয়ায় সুতার বিক্রিতে ভাটা পড়েছে। কাপড়ের চাহিদা কমে যাওয়ায় দেশীয় উৎপাদকরা সুতা কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। ফলে অভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক উভয় বাজারের চাহিদা কমে যাওয়ায় সুতার বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কর্মকর্তারা।

    বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, আন্তর্জাতিক বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বেশি। এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঢিমেতালে চলবে। আন্তর্জাতিক ক্রেতারা এখন ধীরে চলে নীতিতে এগোচ্ছে। জাহাজীকরণের সমস্যাতো রয়েছেই। তিনি জানান, অভ্যন্তরীণ বাজারের অবস্থাও খুব খারাপ। কাপড়ের বিক্রি কমে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্পিনিংমিলগুলোতে প্রতিদিনই মজুত বাড়ছে। উৎপাদন সক্ষমতা অনুযায়ী একেক মিলের ক্ষেত্রে একেক রকম মজুত হচ্ছে। কোনো কোনো কারখানার ১৫ দিনের মজুত মানেই ১ হাজার টনের বেশি সুতা জমছে। এভাবে সবগুলো কারখানায় মজুত বাড়তে থাকলে অবিক্রীত সুতা নিয়ে মিলগুলো আরো বেশি সমস্যায় পড়বে। সুতার বাজারের এই শ্লথগতিতে ব্যাংকগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংকের বিনিয়োগে গড়া বস্ত্রকলগুলো নিয়মিত কিস্তি পরিশোধে ব্যর্থ হবে। কর্মীদের বেতন-ভাতা প্রদানেও অনিশ্চয়তা দেখা দেবে।

    জানা যায়, উৎপাদন খরচ পুষিয়ে না আসায় ৭০ ভাগ পাওয়ার লুম বন্ধ হয়ে গেছে। চাহিদার নিরিখে দেশে বস্ত্রকলে বিনিয়োগে এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। স্বাধীনতার পর দেশে তাঁত শিল্পের ব্যাপক প্রসার লাভ করে। তখন তাঁত শিল্পের সুতা সরবরাহের জন্য পর্যাপ্ত স্পিনিং মিল ছিল না। পরবর্তী সময়ে তাঁতিদের চাহিদা মেটাতেই দেশে স্পিনিং মিল দেশে গড়ে ওঠে। যারা অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে সক্ষম।

    সংশ্লিষ্টদের মতে, দেশীয় সুতার কলগুলো এমনিতেই নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করছে। মিথ্যা ঘোষণায় কম মূল্যে সুতা আমদানি, বন্ডের সুতা খোলাবাজারে বিক্রি, আবার তাঁতি সমিতির নামে রেয়াতি শুল্কহারে আমদানি করা সুতাও খোলাবাজারে চলে যায়। এই ত্রিমুখী চাপ মোকাবিলা করে আসা স্পিনিং শিল্প এখন চাহিদা কমে যাওয়ায় নতুন করে সংকটে পড়েছে।

    সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজার মনিটরিং সেল গঠন করে প্রতিনিয়ত বাজার তদারকি করার মাধ্যমে সরকার সহায়ক নীতি গ্রহণ করতে পারে। যেহেতু আন্তর্জাতিক বাজারে চাহিদার নিরিখে দামের উত্থানপতন ঘটে। এসব নিয়মিত পর্যবেক্ষণে রাখা এবং সেই মোতাবেক নীতি গ্রহণ করা হলে ক্রেতা ও উৎপাদক কারোই সমস্যা হতো না। অন্যান্য দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ও রাজস্ব নীতি প্রণয়ন করা হয়। তাতে উদ্যোক্তারা ঋণ খেলাপি হন না, ক্রেতাদেরও সংকট মোচন হয়। বাংলাদেশেও এই ধরনের নীতি অনুসরণ করলে বিনিয়োগ সুরক্ষা পাবে বলে মনে করেন তারা।

    #

    অকা/প্র/দুপুর, ১৬ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    সঙ্কটে দেশীয় স্পীনিংমিল

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.