রাজধানীর বাংলা মোটরস্থ সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয় সন্ধানী লাইফ টাওয়ারের পর্ষদ কক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন নির্বাহী সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদসহ কোম্পানীর সফল উন্নয়ন কর্মকর্তা, মনিটিরিং ইনচার্জ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/প্রখবি/ দুপুর, ৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
