Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সাড়ে ৪ শ’ কোটি ডলারের ঋণ পণ্য মূল্য কমাবে

    জানুয়ারি ১৫, ২০২৩ ৭:০৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত এম সায়েহ এখন ঢাকায়।  ১৪ জানুয়ারি দুপুরে ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আইএমএফ’র কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পাওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

    শনিবার রাতে আইএমএফ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমডির বাংলাদেশ সফর উপলক্ষ্যে এই প্রথম আইএমএফ অফিসিয়ালি কোনো সংবাদ বিজ্ঞপ্তি দিল। এতে বলা হয়, আইএমএফ বাংলাদেশকে যে ৪৫০ কোটি ডলারের ঋণ দিচ্ছে তাতে দেশটির পণ্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে সহায়ক হবে। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতাও দেবেন। মেট্রোরেল ও পদ্মা সেতু দেখার কথা রয়েছে তার।

    সফর সূচি অনুযায়ী, আইএমএফ’র ডিএমডি আজ বাংলাদেশ বাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে রিজার্ভের নিট হিসাব প্রকাশ, খেলাপি ঋণ কমানোর উদ্যোগ, মুদ্রানীতিতে সংস্কার ও ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে আলোচনা হবে। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ওই সভায় অর্থসচিব ফাতিমা ইয়াছমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এসএম সলীমুল্লাহ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও সংশ্লিষ্টদের থাকার কথা রয়েছে।

    আইএমএফ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়েছে। এ হার সহনশীল মাত্রায় কমাতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতাকে সমর্থন করে আইএমএফ। এ জন্য ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তার পরিকল্পনা চূড়ান্ত করতে ঢাকা সফর করছেন সায়েহ।

    সংস্থাটি বলেছে, বিশ্ববাজার এখন উপ্তপ্ত। ক্রমেই শক্তিশালী হচ্ছে ডলার, যা আঘাত করছে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্যে। বাংলাদেশও এর মধ্যে রয়েছে। এ কারণেই বাংলাদেশের চাওয়া অনুযায়ী আইএমএফ ঋণ সহায়তা দেওয়ার পদক্ষেপ দিয়েছে।

    তারা আরও বলেছে, করোনা পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দেয়। এর আগে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে দ্রুত বাড়ছিল। বাণিজ্য ঘাটতি, জ্বালানি আমদানিতে বাড়তি খরচ, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে সংকট ঘনীভূত হয়। এসব কারণে ভোক্তা পর্যায়ের ব্যয়ের সক্ষমতা কমে গেছে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডেও মন্থর গতি দেখা দেয়।

    আইএমএফ থেকে বাংলাদেশ যে ঋণ পাচ্ছে তা দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করবে বলে আশা করছে সংস্থাটি। তারা মনে করছে, এ ঋণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বর্ধিত মূল্যস্ফীতি মোকাবিলায় বহুলাংশে সহায়ক হবে। আইএমএফ’র ৪৫০ কোটি ডলারের ঋণ স্বল্প মেয়াদে হলেও বিনিময় হারে চাপ কমাবে। এতে ডলারের বাজার স্থিতিশীল হবে। ফলে আমদানি ব্যয়ে বাড়তি চাপ কমবে। এতে দ্রব্যমূল্য বাড়ার গতি কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাল সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ১৮ জানুয়ারি পদ্মা সেতু ভ্রমণ করবেন। ওই দিনই তিনি ঢাকা ত্যাগ করবেন। ●

    অকা/পবা/দুপুর, ১৫ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.