গত ৫ অক্টোবর সিলেটে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সার্ভিস সেন্টার উদ্বোধন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রম্য লেখক এম. মাহফুজুর রহমান। সিলেটের গ্যাল্যারিয়া শপিং কমপ্লেক্সস্থ কোম্পানির কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির সিলেট সার্ভিস সেন্টারের যাত্রা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার। এছাড়াও প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপনন বিভাগের সকল বিভাগীয় প্রধান ও এসিভিপিগণ এবং কোম্পানির তথ্য ও প্রযুক্তি বিভাগীয় প্রধান ও এসইভিপি কাজী এস. এম. হানিফ এবং সংস্থাপন ও আইন বিভাগের উপ মহা-ব্যবস্থাপক শাহীন আখতার (তুলি) উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
