চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ৩০৫৬টি নতুন পলিসির প্রথম বর্ষের প্রিমিয়াম ব্যবসা বাবদ ৫ কোট ৫৩ লাখ, ৩০ হাজার, ৮৩৬ টাকা সংগ্রহ করার গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অক্টোবর মানে চলতি মাসে নতুন ব্যবসায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১০ কোটি টাকা।

গত ২ অক্টোবর আলফা ইসলামী লাইফ রাজধানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ে যারা লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছেন তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে ছিলো ব্যক্তিগত নতুন গাড়ী টয়োটা এক্সিও, প্রোটন সাকা, ১১টি ল্যাপটপ, শার্ট ও টাই। গাড়ীর চাবিসহ পুরস্কার সামগ্রী বিতরণ করেন আলফা ইসলাম লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মুখ্য নির্বহিী কর্মকর্তা নূরে আলাম সিদ্দিকী ওভি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার জন্য পরামর্শ দেন এবং তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version