অর্থকাগজ প্রতিবেদন
যেখানে বাজারের সবখানে ডিম ১৬০ বা ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, সেখানে দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ 'স্বপ্ন'তে পাওয়া যাবে ১৫৫ টাকায় ১ ডজন ডিম।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নাম মাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা ।

ঢাকা,সাভার,গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সকল    'স্বপ্ন' আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে, যা বাজারে এখন ১৬৫- ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

স্বপ্নের বিশেষ ছাড় ১৪ ও ১৫ আগস্ট প্রযোজ্য হবে। শর্ত থাকছে একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না। যেন অন্য কোনো দোকানি অসৎভাবে বেশি পরিমাণ ডিম কিনে ব্যবসা না করতে পারে।

অকা/পবা/সকাল, ১৪ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version