Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আর্থিক প্রতিষ্ঠানে বেড়েছে ঋণ কমেছে আমানত

    জুন ২১, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত কমেছে, বেড়েছে ঋণ। গত ডিসেম্বর থেকে মার্চ এই তিন মাসে এ খাতে আমানত কমেছে ৫৩ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বেড়েছে ৯২ কোটি টাকা। আমানতের মধ্যে দীর্ঘমেয়াদি আমানত যেমন কমছে, তেমনি কমছে সরকারি খাতের আমানতও। বাণিজ্যিক ব্যাংকগুলোও দুর্বল আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে নিচ্ছে। এসব কারণে সার্বিকভাবে এ খাতে আমানত কমে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। এতে কয়েকটি প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা গ্রাহকদের আমানতের টাকা পরিশোধ করতে পারছে না। একই সঙ্গে ঋণও আদায় করতে পারছে না। ফলে তাদের খেলাপি ঋণও বেড়ে গেছে। সার্বিকভাবে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে বেশির ভাগ আর্থিক প্রতিষ্ঠানই সবল রয়েছে।

    এদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এর আগে আমানত বেড়ে ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। জালিয়াতির ঘটনার পর গ্রাহকদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আমানত প্রবাহ কমতে থাকে। গত বছর তা কমে ৪২ হাজার কোটি টাকার মধ্যে নেমে এসেছিল। গত বছরের ডিসেম্বরে তা আবার বেড়ে ৪৩ হাজার ৮০০ কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু এ বছরের শুরু থেকে আমানত আবার কমতে থাকে। গত মার্চ পর্যন্ত আমানত কমে ৪৩ হাজার ৭০০ কোটি টাকায় নেমেছে। গত ডিসেম্বরে তা ছিল ৪৩ হাজার ৭৫৩ কোটি টাকা। আলোচ্য সময়ে আমানত কমেছে ৫৩ কোটি টাকা।

    আর্থিক প্রতিষ্ঠানগুলো চলতি আমানত নিতে পারে না। তারা কেবল মেয়াদি আমানত নিতে পারে। গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মেয়াদি আমানত কমেছে ১২ কোটি টাকা। একই সঙ্গে সরকারি বেসরকারি দুই খাতেই আমানত কমেছে। সরকারি আমানত ৪৯ হাজার কোটি টাকা থেকে কমে ৪৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

    এদিকে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক চিঠিতে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে সরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টাকা জমা রাখার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

    গত বছরের ডিসেম্বরে ঋণের স্থিতি ছিল ৭০ হাজার ৩২ কোটি টাকা। গত মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে ঋণ বেড়েছে ৯২ হাজার কোটি টাকা।

    অকা/আপ্র/সকাল, ২১ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.