আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর রাজধানীর মহাখালীস্থ প্রধান কার্যালয়ে ৩ মার্চ বীমা দাবি বাবদ ১৬ লাখ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রাহকদের গ্রাহকের মনোনীতকের হাতে বীমা দাবির চেক তুলে দেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অবঃ), এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ), এমফিল, পিএইচডি। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক ও কোম্পানীর প্রতিনিধি এবং আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট গ্রাহকের মনোনীতকগণ দ্রুত সময়ের মধ্যে বীমা দাবি পরিশোধের চেক গ্রহণ করে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও আস্থা ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/ সকাল, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version